মৌলভীবাজার মডেল থানার ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক। তিনি গত ৯ আগষ্ট মডেল থানায় দায়িত্ব গ্রহন করেন। ১১ আগস্ট সোমবার রাতে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় পুলিশ সদস্যসহ প্রেসক্লাবের বেশ কজন সাবাদিক নেতা উপস্থিত ছিলেন। সভায় পরিচিতি পর্ব শেষে মৌলভীবাজার সদরের আইনশ্খৃলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নিয়ন্ত্রণ, দালালমুক্ত সহ অন্যান্য অপরাধ দমনে সাবাদিকদের সহযোগীতা চান ওসি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দে, ওসি (অপারেশন), প্রসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকরা।
উল্লেখ্য, ইয়াছিনুল হক ইতিপূর্ব জেলার বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার সদর উপজেলায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com