সুলতানপুর জামে মসজিদের ছানী ইমাম মাওলানা খিজির আহমদ আর নেই

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার শহরস্থ জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও সুলতানপুর জামে মসজিদের ছানী ইমাম মাওলানা খিজির আহমদ আর নেই। তিনি রোববার রাত ১-ঘটিকার সময় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মৌলভীবাজার শহরের অতি পরিচিত মুখ ছিলেন। করোনা উপসর্গ জ¦র ও স্বাসকষ্ঠ থাকায় তাকে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মরহুমের নামাজে জানাজা সোমবার ১০ আগষ্ট দুপুর ২-৩০ মিনিটের সময় উনার গ্রামের বাড়ী বড়চেক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com