বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০টি হুইল চেয়ার বিতরণ

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থায় মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক একটি প্রস্ততি সভার আয়োজন করা হয়।

৯ আগস্ট রবিবার বিকেলে সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এবং মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, কমলগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা এবং কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহিলা আহমদ, রুবিনা আহমদ প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে মাননীয় সাংসদ জাতীয় মহিলা সংস্থা হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব- এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মধ্যে বিতরন করেন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরপর তিনি জেলার কিছু আওয়ামী কর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলাপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com