সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান সোলেমান আহমদ স্মরণে ভার্চুয়াল স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদরের নাজিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মৌলভীবাজার  জেলা জাতীয় ছাত্রলীগের  সাবেক সভাপতি  নাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম সোলেমান আহমদ স্মরণে ইউকে বিডি টিভির উদ্দ্যোগ গত ১০ আগস্ট সোমবার ভার্চুয়াল স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতির মনিকোটায় সোলেমান আহমদ স্মরণে এক লাইভ স্মরনসভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্তে এবং ইউকে বিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর উপস্থাপনায় অনুষ্ঠিত ভার্চ্যুয়াল স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেত্রী  সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার জনন্দিতমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জেলা যুবলীগ ও ছাত্রলীগের  সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার ও রাজনগর আসনের সাবেক এমপি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন,  যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলার বিশিষ্ট ব্যাবসায়ী এম এ রহিম সিআইপি, মৌলভীবাজার জেলা জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ অপু. বাংলাদেশ তরুন লীগের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক  হাজী আব্দুল বাছিত. কমিউনিটি ব্যাক্তিত্ত ও ব্যাংকার সৈয়দ সুহল আহমদ, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ও  ব্রিস্টল প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক খায়রুল আলম লিংকন, সাংবাদিক শাহজাহান মিয়া, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, জি এস সি ইন ইউকের নর্থ ইষ্ট রিজিওন এর জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিপন মিয়া ও  মরহুম সোলেমান আহমদ এর একমাত্র কন্যা নাহিয়ান জান্নাত সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি সহ সকল বক্তারা এই স্মৃতিচারণ সভায় উদ্দ্যোগ গ্রহণ করায় ইউকে বিডি টিভির ফাউন্ডার চেয়ারম্যান ভার্চ্যুয়াল অনুষ্ঠানের উপস্থাপক মোহাম্মদ মকিস মনসুর সহ এর সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে  সকল বক্তারা বলেন মরহুম সোলেমান আহমদ মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে অতি  প্রিয় এক মুখের নাম। আওয়ামী রাজনীতির পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তা ছিল। তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান  এবং ন্যায় বিচারক হিসেবে এলাকার উন্নয়নে ও জনকল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন বলে উল্লেখ করে জননেতা সোলেমান আহমদ  ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। আশির দশকের তুখোড় রাজনীতিবিদ সুলেমান আহমদ ১৯৮৮  সালে মাত্র ২২ বছর বয়সে নাজিরাবাদ ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, জননন্দিত চেয়ারম্যান হিসেবে এলাকাবাসী তথা রাজনৈতিক মহলসহ সবার কাছে প্রশংসা লাভ করেন। পারিবারিক প্রয়োজনে ২৯৯০ সালে তিনি আমেরিকা পাড়ি দেন। বঙ্গবন্ধুর আদর্শের  চেতনায় লালিত স্বপ্ন নিয়ে, এলাকাবাসী আর মাটির টানে আমেরিকার মত দেশের উন্নত জীবন ব্যবস্থার মোহে না পড়ে ১৯৯৬  সালে দেশে ফিরে আবার সক্রিয়ভাবে রাজনীতিতে কাজ শুরু করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমা লেপন হয় এমন সব থেকে সবসময়ই নিরাপদ দূরত্বে উনার অবস্থান ছিল, নির্দ্বিধায় বলা যায় পরিচ্ছন্ন রাজনীতিবিদদের একজন ছিলেন মরহুম সোলেমান আহমদ।

এখানে উল্লেখ্য যে  গত ৪ জুন সিলেটের একটি হাসপাতালে তিনি  ইন্তেকাল করেন। স্মরনসভায় মরহুমের আত্মার মাগফেরাতের কামনা করে দোয়া পরিচালনা করেন সভার সভাপতি  আব্দুল আহাদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com