ঈদগা সুন্দর্য বর্ধনের জন্য বৈদ্যুতিক খুঁটি পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

August 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর ঈদগাহ সৌন্দর্যবর্ধনের জন্য ঈদগা এর চারপাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য সোমবার দুপুরে ঈদগা পরিদর্শন করেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ আওতায় মৌলভীবাজার জেলায়,১৯০০শত বৈদ্যুতিক খুঁটি ১২৫ টি ট্রান্সফরমার একটি নতুন ৩৩/১১ কেবি বিদ্যুৎ সাবিষ্টেশন কাজ চলমান ও কমর্চারিদের নতুন ৪ তলা আবাসিক ভবন করা হয়।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প মৌলভীবাজার পৌর শহরের ভিতরে বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফর্মার বসানোর সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com