মৌলভীবাজার পুলিশ কুমিল্লা থেকে ২ জন ডাকাত গ্রেপ্তার করলো

August 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  কুমিল্লা থেকে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার ফারুক আহমদ এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক হুমাইন কবির, এসআই জিয়াউল ইসলাম অন্যন্য ফোর্সদের সাথে নিয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো রজব আলী (৩৫), পিতা চান্দ আলী এবং খলিল মিয়া (৪৫), পিতা আব্দুল আলিম। উভয় ঠিকানা আথানগিরি, জেলা মৌলভীবাজার।

তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং ৫ তারিখ ০৩/০২/২০২০ ধারা ৩৯৫/৩৯৭ ও মামলা নং ২ তারিখ ০১/০৩/২০২০ ধারা ৩৯৫/৩৯৭/৪১২।

এজহার নামিয় উল্লেখিত ২ জন আসামীকে গত ১৩/০৮/২০২০ তারিখে কুমিল্লা জেলার সদর দক্ষিন এর সোয়াগাজি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। বর্ণিত আসামীরা দুধর্ষ ডাকাত এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য।

তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় রজব আলীর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ৮ টি মামলা এবং ডাকাত খলিল এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৫ টি মামলা রয়েছ।

গ্রেপ্তার পরবর্তি আসামী ডাকাত খলিলের দেওয়া তথ্যমতে ১ টি স্বর্ণের চেইন যার মুল্য অনুমান ৪০ হাজার টাকা উদ্বার পুর্বক জব্দ করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসমীদেরকে ১৪/০৮/২০২০ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com