নেত্রকোনায় নৌকা দূর্ঘটনায় শহীদদের পাশে দাঁড়ালো ইকরামুল মুসলিমীন

স্টাফ রিপোর্টার॥ ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার নেত্রকোনায় নৌকা দূর্ঘটনায় শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা, শান্তনা প্রদান, এবং শহীদদের কবর যিয়ারত করে।
উল্লেখ্য যে, ৫ই আগস্ট নৌকা ভ্রমনকালে নেত্রকোনা নৌকা দুর্ঘটনায় ময়মনসিংহোর মাদ্রাসার শিক্ষক ও ছাত্র মিলে শহীদ হন ১৮ জন। ১৪ আগস্ট সকাল ১১টার দিকে প্রতিষ্ঠাতা সভাপতির নেতৃত্বে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের একটি টিম যায়।
মৌলভীবাজারের সভাপতি জানান- বাংলাদেশের ইতিহাসে এতো আলেম হাফেজ দূর্ঘটনায় শহীদ হন নাই, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি। আমাদের এই মানবিক কাজে বিশেষ সহযোগীতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদার জুম্মন, উনার বন্ধুগণ এবং রাজনগর বছিরমহল মাদ্রাসার শিক্ষক মাওঃ এনামুল হকও উনার পরিচিতদের মাধ্যমে সহযোগীতা করেন। তাদের এই মানবিক সফরে, সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সম্মানিত সভাপতি, মাওলানা এহসানুল হক জাকারিয়া, জেলা সহকারী (সৎকার) মন্জু দাশ, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ সুমন, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক, কে এম আনিছুর রহমান, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, এ ছাড়াও উপস্থিত ছিলেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সদস্য, কে এম ঈসমাইল হোসাইন তালুকদার, মু. জাহিদুল ইসলাম, উজ্জ্বল আহমেদ ও মাছুম বিন সুলতান।



মন্তব্য করুন