শোক দিবসে করোনা রোগী ও অসহায় মানুষদের খাবার দিলেন ছাত্রনেতা জাকের
August 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)’র ব্যক্তিগত পক্ষ থেকে করোনা আইসোলেশন সেন্টার এবং মৌলভীবাজার শহরের ছিন্নমূল পথশিশু এবং অসহায় মানুষদের মাঝে আজ দুপুরের খাবার ও মাক্স বিতরণ করা হয়।
উল্লেখ্য করোনা শুরুর প্রথম থেকেই ছাত্রনেতা জাকের অসংখ্য মানুষকে নগদ টাকা ও বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছেন এবং মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।



মন্তব্য করুন