শেরপুর প্রেসক্লাব এর উদ্দ্যোগে বঙ্গবন্ধুর শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

August 16, 2020,

শেরপুর প্রতিনিধি॥ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃেন্দর ৪৫তমশাহদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব (মৌলভীবাজার) এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায়প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে অনুসরণ করে সকলের প্রতি দেশ গড়ার প্রত্যয়, বিনম্র  শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানান। আল্লাহর দরবারে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেছেন।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন, প্রেসক্লাবে সহসভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া, অর্থ-সম্পাদক মোফাদ আহমদ, কার্যনির্বাহ সদস্য রিপন মিয়া, ফাহাদ আহমেদ,সদস্য শাহাব উদ্দিন, কয়েছ মিয়া, আল আমিন সোহাগ, আব্দুর রহমান পারভেজ প্রমুখ।

শেষে প্রেসক্লাবের সদস্য হাফেজ জুবায়ের আহমেদ ১৫ আগস্ট নৃশংসভাবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com