আন্তর্জাতিক কারাতে বিচারক সেনসি জুয়েল স্মরণে দোয়া মাহফিল

August 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার কারাতে পরিবারের আয়োজনে আন্তর্জাতিক কারাতে বিচারক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের প্রশিক্ষক সেনসি হুমায়ূন কবির জুয়েলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ আগষ্ট বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বাংলাদেশের কারাতে অঙ্গনে ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারি। বাংলাদেশের কারাতের লিজেন্ডখ্যাত এই মহা বীরের অকাল বিদায় মেনে নিতে পারছেন না কারাতে প্রেমিরা। বাংলাদেশের কারাতে খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্টিত করতে হুমায়ূন কবির জুয়েলের ছিল বিশেষ অবদান। তার এ শূন্যতা পূরণ হবার নয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। যার অন্তর্গত আনসার ব্যাটালিয়নের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর সংযুক্ত প্রশিক্ষণ ক্রীড়া শাখায় কর্মরত ছিলেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে বিচারক এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক বেশ ক’টি কারাতে কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

গত ২৬শে মে মঙ্গল বার সকাল ৮টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাও: সামছুল ইসলাম। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সেনসি মোহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সেনসি সৈয়দ মেহবুব মোর্শেদ, সেনসি সাংবাদিক, অতিথি, অভিবাবক, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খীরা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com