আজিজুর রহমান ও শাহাব উদ্দিনের রোগমুক্তি কামনায় জেলা যুবলীগের দোয়া ও প্রার্থনা

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৬ আগস্ট বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম ও শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ ও হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এদিকে জেলা যুবলীগের উদ্যোগে রোববার সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী নতুন কালি বাড়ি প্রাঙ্গণে রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, জেলা যুবলীগের সহ সভাপতি বিকাশ ভৌমিক, যুগ্ম সম্পাদক পান্না দত্ত।
দোয়া ও প্রার্থনায় জেলা যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ



মন্তব্য করুন