করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ডাঃ সৈয়দ আক্তার হোসেন

August 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ সৈয়দ আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোকসানা ওয়াহিদ রাহি।
পারিবারিক সুত্রে যানা যায়, করোনা আক্রান্ত হয়ে তিনি ১ সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০ আগস্ট সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা।
তিনি ২০০৯ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যাওয়ার পর নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত ধার্মিক ও পরোপকারী এই চিকিৎসক মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে ডাক্তার এবং ছেলে ইঞ্জিনিয়ার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। চাকুরী জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
তাঁর নিজ বাড়ী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খার পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com