মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাডভোকেট সাইয়্যেদ আব্দুল মতিন ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মরহুম নুরুল আলম নোমানসহ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বস্তরের নেতৃবৃন্দসহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২০ আগস্ট জেলা বিএনপি বাদ যোহর শাহ্ মোস্তফা দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, মুজিবুর রহমান মজনু, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরহাদ রশিদ, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মুহিত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বায়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হুসেইন আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, কলেজ ছাত্র দলের জনি আহমেদসহ জেলা বিএনপি, সদর থানা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।



মন্তব্য করুন