চোর চক্রের কুখ্যাত সদস্য গ্রেফতার র‌্যাবের -৯

August 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্ত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।

২১ আগস্ট শুত্রুবার মৌলভীবাজার জেলার বাহুবল থানা এলাকা থেকে চোর চক্রের সদস্য ও চুরি মামলার এজাহারভূক্ত আসামী জনৈক আছকির মিয়া(২৩), পিতাঃ মৃত আব্দুল মালিক @টেকাই, সাং-মানিকা,থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ’কে গ্রেফতার করেন।এই আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বাহুবল থানা ,শ্রীমঙ্গল থানা সহ বিভিন্ন থানায় চুরির মামলা রুজু আছে। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com