অটো রিকশা চালক ফজলু হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি ষ্ট্যান্ডের দখলকে কেন্দ্র নিহত অটোরিকশাচালক মোঃ ফজলু মিয়া হত্যার আসামী সোহেল আহমদ (৩৫) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতার মৃত সোহেল আহমদ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মদরিছ মিয়া ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক নিশ্চিত করে জানান শুক্রবার ২১ আগস্ট ভোর রাতে সদর উপজেলার আটঘর এলাকা অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য ২৮ জুলাই দুপুরে ইমাম বাজার সিএনজি ষ্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ ফজলু মিয়া নামক এক অটোরিকশাচালক নিহত হয়। এ ঘটনায় আরও ৭ জন আহত হন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পরিবারের পক্ষ থেকে মৃত ফজলু মিয়ার স্ত্রী মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য করুন