জেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

August 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার গুজারাইয়ে সাবেক এই সংসদ সদস্যের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সজীব হাসান প্রমুখ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com