মৌলভীবাজারে নতুন করে করোনায় ৩৪ জন সহ ১৪২০আক্রান্ত
August 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলায় করোনায় ৩৪ জনের পজেটিভের রিপোর্ট এসেছে । ২৬ আগস্ট বুধবার মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে সদরে ১ জন, রাজনগর ১ জন, কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৭ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ১৫ জন রয়েছেন। নতুন ৩৪ জন নিয়ে মৌলভীবাজার এখন পর্যন্ত ১৪২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪২০ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২২৯ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৯২৩ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৬ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের।



মন্তব্য করুন