সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি,আর দত্তের স্মরণে শোক সভা

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি.আর দত্ত বীরত্তোম স্মরণে এক স্মরণ ও শোকসভার আয়োজন করা হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির ৩নং বার ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মৌলভীবাজার এর আয়োজনে কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট আশরাফ হোসেন কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কয়েকবারের নির্বাচিত সাবেক সভাপতি ও সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাংবাদিক, লেখক, গবেষক ও ইতিহাসবিদ এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বারের সভাপতি এডভোকেট রমাপদ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, সাবেক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান টিপু, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, সাপ্তাহিক মনুকূলের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন এডভোকেট ভূষণজিৎ রঞ্জন চৌধুরী মিলন, এডভোকেট কাঞ্চন কুমার গুপ্ত প্রমুখ।
সভার শুরুতে বক্তাগণ বীর মুক্তি সেনানী সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি.আর দত্ত মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ভূমিকা ও কৃতিত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সংগে স্মরণ করেন ও তাঁর আত্মার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক সকলের দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সভায় বক্তারা তাঁর আত্মার শান্তি কামনা করে তাহার বণার্ঢ্য জীবন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোকপাত করেন। এই সভায় উপস্থিত হয়ে এ বীরের অনেক অজানা কথা, তথ্য, স্মৃতিচারণমূলক কথমালা আমাদের মনে মুক্তিযুদ্ধের সম্মান আরও হাজারগুণ বাড়িয়ে দিল। সভায় বিপুল সংখ্যক আইনজীবি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য নাগরিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত অনুষ্ঠানে রূপ নেয়, বক্তারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা বিশেষ করে প্রবীর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের এই মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।



মন্তব্য করুন