সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা আফির আলী গ্রেফতার

August 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান সম্পাদক একাধিক মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী আফির আলী (৪০) কে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। আফির আলী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের  হামরকোনা গ্রামের জহুর আলীর ছেলে।

তার বিরুদ্ধে ৫ টি ওয়ারেন্ট, ২টি সাজা ও ৩ টি নরমাল ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৭ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট এসএমপি এলাকার কোতওয়ালী থানার ঘাসিটুলা থেকে শেরপুরফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসানের নেতৃত্বে এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসান বলেন, গ্রেফতারকৃত আসামী আফিরআলীর বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলেপালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

তিনি আরোও বলেন, এই অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের অনেক বড়সফলতা বলে আমি মনে করছি।

এব্যাপারে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমূল হক এর সাথে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেনগ্রেফতারের বিষয় অবগত নন,দোষি সাব্যস্থ হলে তার বিরোদ্ধে সাংঘটনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com