শহরের বিশিষ্ট চিকিৎসক আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে মুত্যবরণ করেছেন। তিনি ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৮ ঘটিকায় মৃত্যুবরন করেন। মৃত্যুর তাঁর লাশ নিয়ে আসা হয় মৌলভীবাজারে।
পরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগাহ শরীফে বাদ এশা নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব তাৎক্ষণিক উপস্থিত হন।
দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, টিম লিডার আশরাফুল খান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, টিম মেম্বার ইয়াছিন তালুকদার, হাফিজ আহমেদ জুবায়ের, সৈয়দ আমিন আল হাসান, গিয়াস উদ্দিন, শাহরিয়ার খাঁন সাকিব প্রমুখ।



মন্তব্য করুন