মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১৭ জন করোনায় আক্রান্ত

August 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ওই সময়ে ৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার ২৮ আগস্ট মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে থেকে জানা গেছে, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে জেলা সদরে ১ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ৬ জন রয়েছেন। এদের নিয়ে বর্তমানে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪‘শ ৬৭ জনে।

একদিনে সুস্থ হওয়া ৭ জনের মধ্যে কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ৬ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৬৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২২৯ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৯৭৩ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৭ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com