এনা, হানিফ এবং শ্যামলী পরিবহনকে জরিমানা
September 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে ১ সেপ্টেম্বর দুপুরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করে এনা পরিবহন, হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং অর্ণব মালাকার।



মন্তব্য করুন