দুঃস্থ ও গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে সেনাবাহিনীর নির্মিত গৃহ হস্তান্তর

September 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উপহার স্বরুপ প্রকৃত দুঃস্থ গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারের আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গৃহ নির্মাণ করতঃ তা হস্তান্তর এবং বিভিন্ন অনুদান প্রদানের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এর অধীনস্থ ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ১ সেপ্টেম্বর মঙ্গরবার বাংলাদেশ গেজেট তালিকাভূক্ত প্রকৃত দুঃস্থ/গৃহহীন সেনা মুক্তিযোদ্ধা নম্বর-৩৯৪৫৫৩৩ সৈনিক মুসাবির আলী (মৃত) এর উত্তরাধীকারী মোছাঃ আফলাতুন বেগম (স্ত্রী), গ্রামঃ কামড়াপাড়া, পোষ্টঃ জৈন্তাপুর, থানাঃ জৈন্তাপুর, জেলাঃ সিলেট এর নিকট একটি নির্মিত গৃহ হস্তান্তর করা হয়। উক্ত হস্তান্তর কার্যক্রম লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি, অধিনায়ক, ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন কর্তৃক সম্পন্ন করা হয়। এই হস্তান্তর কার্যক্রমের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত গৃহ নির্মাণ করতঃ তা দুঃস্থ/গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তর এবং বিভিন্ন অনুদান প্রদানের কার্যক্রম অতীতেও করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com