করোনা শনাক্ত এ পর্যন্ত ১ হাজার ৫০৮ জন

স্টাফ রিপোর্টার॥ ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় নতুন করোনো রোগী শনাক্ত হয় নি। তবে এ সময় করোনামুক্ত হয়েছেন নতুন ৩৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি জানা গেছে।
সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীদের মধ্যে শ্রীমঙ্গলে ১০ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৬ জন রয়েছেন।
মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৮৮ জন, রাজনগরে ১০৬ জন, কুলাউড়ায় ১৯৭ জন, বড়লেখায় ১২৩ জন, কমলগঞ্জে ১৩৭ জন, শ্রীমঙ্গলে ১৬৮ জন, জুড়ীতে ১০৭ জন এবং সদর হাসপাতালের ৫৮২ জন রয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে করোনাকে জয় করেছেন ১ হাজার ৬৩ জন। এর মধ্যে সদরে ৭৪ জন, রাজনগরে ৮৩ জন, কুলাউড়ায় ১৬৭ জন, বড়লেখায় ৭৭ জন, কমলগঞ্জে ১১২ জন, শ্রীমঙ্গলে ১৩৯ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৩১০ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫০৮ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৯৭৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৯ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের।



মন্তব্য করুন