কারাবন্দীদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন

September 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ জেলা কারাগারের কয়েদিদের করোনাকালীন সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা সামগ্রী প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
২সেপ্টেম্বর বুধবার এসকল সুরক্ষা সামগ্রী জেল সুপার মো আনোয়ারুজ্জামান এর নিকট হস্তান্তর করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (গোপনীয়) মো. রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পূর্বদিককে সুরক্ষা সামগ্রী প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারাগার পরিদর্শনে গিয়ে দেখলাম তাদের মাস্কের প্রয়োজন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দুহাজার মাস্ক প্রদান করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com