জমুনীয়া ও সুমারাই যুব সংঘ আয়োজিত মেগা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন এর সুমারাই মনু নদীর তীরে জমুনীয়া ও সুমারাই যুব সংঘ আয়োজিত মেগা ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব-বাউর ভাগ ৩-০ গোলে ফ্রেন্ডস ক্লাব- জগৎপুর কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলার প্রথমার্ধে জুলকার ও ইমনে গোলে এগিয়ে যায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব এবং দ্বিতীয়ার্ধে জুলকার দলের পক্ষে আরেকটি গোল করেন..
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ২ নং মনুমুখ ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হক সেফুল, ৫ নং আখাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমদ,সহ দুই ইউনিয়নে ইউপি সদস্যসহ এছাড়া স্হানীয় গম্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের জুলকার।



মন্তব্য করুন