৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার : ৩ জনকে অর্থদন্ড ও এক বছরের কারাদন্ড প্রদান

September 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা করা হয়েছে।
৩ সেপ্টেম্বর কারেন্ট জাল মজুদ ও বিক্রির অপরাধে ৩ ব্যক্তির প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং প্রত্যেককে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৩০ হাজার মিটার।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম হুমায়রা সুলতানা। এই অভিযানে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার সৌমেন মজুমদার ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল ঘটনা স্থলেই ধ্বংস করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com