তিন দফা দাবিতে ছাত্র জোটের  বিক্ষোভ সমাবেশ

September 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ করােনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করে,মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ দাও। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস পরিচালনা করা চলবে না। ডিভাইস ক্রয়ে ঋণ নয়, অনুদান চাই।  বেসরকারি শিক্ষকদের বেতন নিশ্চিতে রাষ্ট্রীয় বরাদ্দ দাও।

 তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ৫ সেপ্টেম্বর’২০, শনিবার সকাল ১১.৩০ টায় মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক পিনাক দেব, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ। বক্তৃতারা উক্ত তিন দফা বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com