শহরের আলোচিত ধর্ষণের অভিযোগে রায়হান এক দিনের রিমান্ডে
September 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গাঁজা খাইয়ে বাদী রেজওয়ানা আক্তারকে ধর্ষণ এর অভিযোগে মৌলভীবাজার মডেল থানার জি.আর ২০৩/২০ নং মামলার ৩ নং সহযোগী আসামী রায়হান বকস আনছারীকে গত ৩/০৯/২০২০ ইং তারিখে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করিলে, আদালত তাকে সি/ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
সোমবার ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী অফিসার তাফস চন্দ্র রায় মামলাটি সুষ্টভাবে তদন্তের স্বার্থে মৌলভীবাজার ১নং আমলী আদালতে হাজতী আসামী “রায়হান বকস আনছারীর“ জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করিলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, অত্র মামলা প্রদান আসামী সজিব তুষার এবং মারজিয়া প্রভা পলাতক আছেন।



মন্তব্য করুন