শহরের জুগিডড় এলাকায় গণ পরিবহনে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
September 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাননের সার্বিক তত্ত্বাবধানে ৭ সেপ্টেম্বর বিকেলে শহরের জুগিডড় এলাকায় গণ পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ২১টি মামলায় সর্বমোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: হারুন অর রশিদ, মোঃ আরিফুল ইসলাম, বেগম আসমা উল হুসনা, বেগম সানজিদা রহমান, বেগম মৌসুমী আক্তার এবং বেগম হুমায়রা সুলতানা।



মন্তব্য করুন