একাটুনা ইউপি মাদক মুক্ত করণের লক্ষে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার সদর একাটুনা ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রান্তে সচেতনতা বৃদ্ধি এবং একাটুনা ইউনিয়নকে মাদক মুক্ত করণের লক্ষে সম্প্রসারিত বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার একাটুনা ইউনিয়ন হল রুমে উক্ত করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আবু সুফিয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, বিশেষ অতিথি ছিলেন ইনন্সপেক্টর অপারেশন)হুমায়ূন রশিদ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামছুল ইসলাম (প্রিন্সিপাল) উত্তর মূলাইম ও মল্লিক সরাইল আলিম মাদরাসা, বশির আহমদ (প্রিন্সিপাল) উলুয়াইল আলিম মাদরাসা, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ইউপি আওয়ামীলীগ, আলিম উদ্দিন হালিম সাধারন সম্পাদক জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং০০৪) ও সভাপতি জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।
ইউপি সদস্যদের মাধ্য উপস্থিত ছিলেন, ইমন তরফদার, মো: জাকারিয়া ,কাজল আহমদ, গিয়াস আহমদ, নেছার আহমদ, তোফায়েল আহমদ, সাহাদ আহমদ,মহিলা সদস্যরা হলেন,আছমা আক্তার, ছালমা আক্তার,জেসমিন আক্তার, জেলা যুবলীগ সহ সম্পাদক শাহ সিতার আহমদ, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, শাহ রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা মাফিক আহমদ, নিকেশ দেব, যুবলীগ নেতা ফরদৌস আহমদ প্রমূখ।



মন্তব্য করুন