মৌলভীবাজারের গোমড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

September 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া গ্রামে ফারহানা বেগম (২২) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী, শ্বশুর ও শ্বাশুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

বৃহস্পিতবার ১০ সেপ্টেম্বর সকালে ফারহানা বেগমের পিতার বাড়ির অভিযোগ পেয়ে পুলিশ ঘটাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, ফারহানার শরিরে কোনো আগাতের চিহ্ন নেই। ময়না তদন্তের পর জানাযাবে মৃত্যুর প্রকৃত কারণ।

তবে গৃহবধুর পরিবারের দাবি,শ্বশুর বাড়ির লোকজন  ফারহানাকে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে। অন্যদিকে গৃহবধুর স্বামীর বলেন, দীর্ঘ দিন থেকেই স্ত্রীর মাথায় সমস্যা, বিগত তিন চার দিন আগে  শশুরবাড়ির লোকদের সাথে নিয়ে কবিরাজ ও চিকিৎসা করানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com