সিংকাপনে করোনা প্রতিরোধী হোমিও ঔষধ বিতরণ
September 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের ১৫তম ক্যাম্প একাটুনা ইউনিয়স্থ সিংকাপন গ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটায় সদর উপজেলার একাটুনা ইউনিয়স্থ সিংকাপন গ্রামের মুন রাইজ কে.জি স্কুলে সিংকাপন এবং আশপাশ এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে করোনা এন্টি বডি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে।
সাবেক ইউ.পি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের আহবায়ক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান,আশিকুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন