পূর্ব গোবিন্দশ্রী তৈয়ব উল্লার স্ত্রীর ইন্তেকাল, দাফন-কাফনে বোরহান উদ্দিন সোসাইটি

September 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার পূর্ব গোবিন্দশ্রী এলাকার তৈয়ব উল্লার স্ত্রীর ও শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম এর প্রধান সমন্নয়ক সাইদুল ইসলাম মান্নার চাচি রোববার ২০ সেপ্টেম্বর সকাল ৭.৩০ মিনিটের সময় মরহুমের নিজ বাসায় ইন্তেকাল করেন।

মরহুমের জানাজার নামাজ ২০ সেপ্টেম্বর বাদ আছর হযরত সৈয়দ শাহ মোস্তফা রহঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ও মরহুমার দাফন সেখানে সম্পূর্ণ করা হয়।

স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন,এবং মহিলা টিম এর মাধ্যমে মরহুমার গোসল সম্পন্ন করেন।

দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম.মুহিবুর রহমান মুহিব কোভিড-১৯ এর টিম লিডার মুহাম্মদ আশরাফুল খান রুহেল, প্রধান সমন্নয়ক সাইদুল ইসলাম মান্না, টিম মেম্বার, হাফিজ আহমদ জুবায়ের প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com