মৌলভীবাজারে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩

September 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ২৪ ঘন্টায় মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে সদর থানা থেকে ২০ পিস ইয়াবাসহ ১ জন এবং শ্রীমঙ্গল থানা থেকে ২০ পিস ইয়াবা ও ৫৫ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে।
আরও বলা হয়েছে, ২৪ ঘন্টায় ৫ থানার বিভিন্ন মামলায় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ টি মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com