মৌলভীবাজারে পর্যটকবাহী হাইয়েছ-পিকআপ সংঘর্ষে চালকসহ আহত-৪

September 26, 2020,

মো. আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে সিলেট থেকে আসা পর্যটকবাহী হাইয়েছ (ঢাকা মেট্রো-চ ১৯-১৪১২) ও শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা বালুবাহী পিকাপ এর সংঘর্ষে পিকাপ চালকসহ চারজন আহত হয়েছেন।

শনিবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকাপ ও হাইয়েছ গাড়ি দুটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়।

এঘটনায় স্থানীয় জগন্নাথপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে পিকআপ চালক সাদিক মিয়া (২৫) ও পিকাপ গাড়িতে থাকা আরো দুজন এবং হাইয়েছ গাড়িতে থাকা এক যাত্রীসহ চারজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঘটনাস্থলে থাকা মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, শ্রীমঙ্গল থেকে আসা বালুবাহী পিকাপকে সিলেট থেকে আসা পর্যটকবাহী হাইয়েছ গাড়িটি অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকাপ চালক ও হাইয়েছ গাড়ির এক যাত্রীসহ চারজন আহত হন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com