মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা

September 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ শিশু-কিশোরদের সাথে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২০ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। আলোচনা সভায় জুম কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ,পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

টুরিজম এন্ড রুরাল ডেভেলাপমেন্ট প্রতিপাদ্য রেখে ২০২০ বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ও সভাপতি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে, শিশু-কিশোরদের জন্য বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com