পাহাড় বর্ষিজোড়া এলাকা থেকে ৬০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার
September 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ সদর উপজেলার চাঁদনীঘাট ইউপির অন্তর্গত পাহাড় বর্ষিজোড়াস্থ বায়তুস সালাম জামে মসজিদের সামনের রাস্তা হতে অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩১), পিতা-মোঃ সুফিয়ান, সাং-বর্ষিজোড়া (শ্যামলী রোড), থানা ও জেলা-মৌলভীবাজারকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।
উক্ত ঘটনায় এসআই/নাফিজ সাদিক বাদী হইয়া এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-২৯/০৯/২০২০ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) রুজু করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে ১। মৌলভীবাজার সদর থানার মামলা নং-৪, তারিখ-১০ জানু, ২০১৮; ধারা-১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।



মন্তব্য করুন