শহরের উত্তরকলিমাবাদ এলাকা থেকে ৭ শত ৬০ পিছ ইয়াবাসহ আটক-১
September 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে ৭শত ৬০পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুরাদ আলী মিলনকে আটক করা হয়। মিলন শহরের উত্তর কলিমাবাদ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ ইনচার্জ বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭৬০ পিছ ইয়াবাসহ মিলনকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।



মন্তব্য করুন