করোনা ভাইরাসের এই দুঃসময়ে ইউনিক যোদ্ধা ছাত্রনেতা জাকের”

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস মহামারীর কারণে সারাবিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল, বাংলাদেশে ও তার ব্যতিক্রম ছিল না। আমরা জানি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু খুব কম সংখ্যক মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসতে দেখা যায়, তন্মধ্যে ছাত্রনেতা জাকের আহমদ (অপু) অন্যতম একজন যোদ্ধা, যিনি করোনা শুরুর প্রথম থেকে এখন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন।
করোনা শুরুর প্রথমে বিভিন্ন জায়গায় অসহায় ও মধ্যবিত্ত মানুষেদের বাসায় বাসায় খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স দিয়েছেন,নগদ অর্থ সাহায়তাও করেছেন। এবং মানুষকে সতর্ক করার জন্য লিফলেট বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে মৌলভীবাজার করোনা আইসোলেশন সেন্টারে খাবার দিয়ে আসছেন।
প্রায়শই ছিন্নমূল পথশিশু ও প্রতিবন্ধীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ অব্যাহত রেখেছেন।
১৫ আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওনার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় দোয়া মাহফিল ও সাধারণ মানুষদের মধ্যে করোনা রোগ প্রতিরোধী আর্সেনিক এলবাম ঔষধ, খাদ্য সামগ্রী, ফেইস শিল্ড ও মাক্স বিতরণ করেছেন।
মৌলভীবাজার জেলা শহরের সাধারন মানুষদের মধ্যে করোনা রোগ প্রতিরোধী আর্সেনিক এলবাম ঔষধ, খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করে আসছেন।
এছাড়া করোনা পরিস্থিতিতে মা ও শিশুদের জন্য নিজ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করেন যা থেকে শত শত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেন মানবিক এই ছাত্রনেতা।
ছাত্ররাজনীতিতে ছাত্রদের অধিকার আদায়ে বদ্ধপরিকর জাকের আহমদ অপু’র আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে।
এছাড়া করোনা পরিস্থিতিতে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের কথা কথা চিন্তা করে কলেজের হোস্টেল ভাড়া মওকুফের দাবি জানালে কলেজ প্রশাসন তার দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় শুধু এখানে সীমাবদ্ধ নয়, করোনা ভাইরাস এর এই দুঃসময়ে শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে সরকারের কাছে দেশের সকল হোস্টেল ও মেস ভাড়া মওকুফ করার দাবি জানান মানবিক এই ছাত্রনেতা।
মানবিক ছাত্রনেতা নামে পরিচিত জাকের আহমদ অপু অনেক গরিব শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বও বহন করে যাচ্ছেন এবং অনেক অসহায় পরিবার কে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।
শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু) প্রকৃত আওয়ামীলীগ এবং মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার ভালবাসার নিদর্শন স্বরূপ মুজিববর্ষের শুরুতে মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ১০০ টি দুর্লভ ছবি প্রদর্শন করেন, এ বিষয়ে তিনি বলেন বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে বর্তমান ছাত্র সমাজকে উজ্জীবিত করার লক্ষ্যে মুজিবশতবর্ষের শুরুতেই মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ১০০ টি দুর্লভ ছবি প্রদর্শন করেছি।
প্রধানমন্ত্রীর নির্দেশে কলেজে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করেছেন এছাড়াও কলেজ ক্যাম্পাসকে ক্লিন রাখার জন্য নিজস্ব অর্থায়নে ডাস্টবিন উপহার দেন।
জাকের বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গরিব দুঃখী মেহনতী মানুষদের জয়গান গেয়েছেন ” জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার গরীব দুখী মেহনতী মানুষ গুলো যাতে ভালো থাকে তারি লক্ষ্যে সব সময় কাজ করেছি বিশেষ করে করোনা ভাইরাস এর এই দুঃসময়ে মানুষের অসহায়ত্ব দেখে নিজেকে আটকে রাখতে পারিনি তাই জীবনের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে সবসময় মানুষের জন্য কাজ করে যাব।



মন্তব্য করুন