মিছবাহুর রহমানের সর্মথনে রাজনগরে সভা

October 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন জেলা পরিষদ উপনির্বাচনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রাথী আলহাজ্ব মিছবাহুর রহমানের সর্মথনে প্রতিদিনই জেলা জুড়ে মিটিং চলছে।
তারই অংশ হিসেবে ৫ অক্টোবর সোমবার দুপুরে রাজনগরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী চলছে সভা।
সভায় ৫নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রাথী আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি আজমল হোসেন ও কেন্দ্রীয় আওয়ামী সেচছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, মনসুরনগরি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখৎ প্রমুখ।
সভায় ২০ অক্টোবরের নির্বাচনে দলের প্রাথীকে নিবাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতাকমীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com