মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কমিটি গঠন

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিটের কার্যকরী কমিটি গঠন উপলক্ষ্যে ৮ অক্টোবর দুপুর ৩.০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডাঃ এ, জেড এম, জহিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম নাসের রহমান, সাবেক এম পি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট বিভাগের সমন্বয়কারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোঃ সাইফউদ্দিন রতন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির নেতা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান সেলিম, আয়শা আক্তার, ওবায়দুর রহমান ফাহমি, আব্দুল হক, নরুল ইসলাম, কে আর খাঁন পাঠান। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিটের কার্যকরী কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলনের ২য় অধিবেশনে গণতান্ত্রীক প্রক্রিয়ায় সুপার ৫ পদের মধ্যে সরাসরি ভোটারদের ভোটে নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সিনিয়র এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন এডভোকেট বকসী জুবায়ের আহমদ।
এছাড়াও সর্ব সম্মত আলোচনা ক্রমে অপর ৩ টি পদে নির্বাচিত হন সিনিয়র সহ সভাপতি সিনিয়র এডভোকেট বাবু গোবিন্দ মোহন পাল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট তুফায়েল আহমদ সবুজ।



মন্তব্য করুন