সিলেটের বরেণ্য বুজুর্গ খলিলুর রহমান বরুণীর মৃত্যুতে জামায়াতের শোক
October 9, 2020,

স্টাফ রিপোর্টার : সিলেটের বরেণ্য বুজুর্গ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মৌলভীবাজার’র মুহতামিম, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান বরুণীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারী ইঞ্জিণিয়ার এম শাহেদ আলী।
শোক বার্তায় জামায়ত নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগের প্রখ্যাত বুজুর্গ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানির খলিফা শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.)-এর সুযোগ্য বড় সন্তান আল্লামা খলিলুর রহমান হামিদি। তিনি ইসলামের একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং একজন দায়ী ছিলেন। মাওলানা দীর্ঘ জীবনে ইসলামের খেদমত করে গেছেন। ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তার এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

মন্তব্য করুন