ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন

October 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ধর্ষকদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে প্রতিবাদী মানববন্ধন। শনিবার ১০ অক্টোবর সকাল ১১ ঘটিকায় সচেতন ছাত্র সমাজ মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত দেশব্যাপী চলমান ধর্ষকদের মত পাশবিক নিকৃষ্ট অপরাধে যুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন হয় এবং পরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নির্দেশকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আনন্দ মিছিল শেষে চৌমুনাতে সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)। বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,আশরাফ মাহমুদ শাকিল, মোঃ জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রাব্বি, আব্দুল ওয়াহাব এদ্রেজা আহমেদ রুবেল, মাসুম আহমদ, তাজুল ইসলাম সাব্বির,সৈয়দ আশিক আলী, মুজাহিদ আহমদ, হুমায়ুন খান, মুহিবুর রহমান মুকুল, জাকির আহমদ, লিজা আক্তার,পপি বেগম, ফাহিমা তাহমিনা। এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com