শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর এলাকার ১৫ টি পূজা মন্ডপে নগদ অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার পৌরসভার হলরুমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শহরের ভিতর ১৫ টি পূজা মন্ডপের জন্য নগদ অনুদান প্রদান করা হয়।
১১ অক্টোবর রবিবার মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সুশৃংখল এবং শারীরিক ব্যবধান ও মাক্স পরে সকলকে পূজামণ্ডপে আসার জন্য অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট পীযূষ কান্তি সেন, সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, কাউন্সিলর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমেশ দাস যীশু, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজ সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা বিশিষ্ট ব্যবসায়ী মুহিম দে, আশু রঞ্জন দাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র, বলেন আমরা বিগত বছর যে ভাবে আপনাদের সাথে ছিলাম এবার ও পূজার চারটা দিন আমি এবং আমার পরিষদকে নিয়ে সার্বক্ষণিক প্রত্যেকটি মন্ডবে আপনাদের পাশে থাকব।



মন্তব্য করুন