ইয়াবা ও নারীসহ আটক-৪
October 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে ৬শত ২৫পিচ ইয়াবা ও নারীসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার ১১ অক্টোবর রাত ৯টার দিক মাইজপাড়া রংগু মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন মো: গোলাম সারোয়ার,(২৬) পিতা: আব্দুল মুহিত,নাইমা আক্তার লিপি(২২) স্বামী : গোলাম সারোয়ার ,মাহমুদুর রহমান ইয়াসিন(২৪) পিতা: আলিমুর রহমান ।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ জানান, রাতে গোপন সংবাদের ভিতিত্তে মাইজপাড়া এলাকার রংগু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬ শত ২৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় । তারা রংগু মিয়ার বাড়িতে ভাড়া থাকত বলে তিণি জানান।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন