শেখ রাসেলের জন্মবার্ষিকীকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

October 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ শেখ রাসেল এর জন্মবার্ষিকীকে সামনে রেখে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ।

সোমবার ১২ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকীকে সামনে রেখে সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়, কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া উপজেলার ৫নং ব্রাক্ষণবাজার ইউনিয়নের ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরমচাল ইউনিয়নের বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন এবং অবহেলিত শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন “করোনার কারনে শিশুদের পড়াশোনা যেন না থেমে থাকে সে জন্যপ্রধানমন্ত্রী অনলাইন ক্লাসের মাধ্যমে সেই ব্যবস্থা করে দিয়েছেন। মানসিক বিকাশের পাশাপাশি শারিরীক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন আছে। এছাড়া দেশের ছাত্রসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূর রাখতে খেলাধুলা প্রয়োজন।”

করোনাকালে শিক্ষকগণ অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করছেন এ বিষয়ে সাংসদ শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের পড়াশোনার ব্যাপারে কথা বলেন এবং সকলকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com