মৌলভীবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

October 15, 2020,

পলী দেবনাথ॥ “সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্দি ব্যক্তির অগ্রগতি” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন, প্রতিবন্দি সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রতিবন্দি সহায়ক উপকরন বিতরণ ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশিদ এর  সভাপতিত্বে এবং প্রতিবন্দি বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম। বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের রেজিষ্টেশন কর্মকর্তা স্বপন কুমার চন্দ, এমডি শাহীন খান, হায়দর মিয়া, বিএনএসবি হাসপাতালে রুহুল আমীন, ডি.ডি রায় বাবলু, মোঃ আকতারুজাম্মান, নন্দীনি দে, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সিভিল সার্জন ডাঃ তৌহিদ আহসদ প্রমুখ। পরে অতিথিরা প্রতিবন্দি ব্যক্তিদের মধ্যে প্রতিবন্দি সহায়ক উপকরন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com