মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

October 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পশ্চিম বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমভাগ এলাকায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী, এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান শামিম রাজ নগরী, পৌর শাখার সভাপতি মাও ফারুক আহমদ, সদর থানা সভাপতি মাও ফয়জুর রহমান, সদর থানা সাধারণ সম্পাদক মাও ইসমাইল আলী, সহ সাধারণ সম্পাদক মাও শেখ ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক রহমত আলী, জেলা নির্বাহী সদস্য মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, মুফতি মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হুসাইন আউয়াল, শাহ মিসবাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com