জাতীয় প্রেসক্লাব সম্মুখে শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের আর্সেনিক এলবাম ও শিক্ষা উপকরণ বিতরণ

October 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবি মেহনতী সাধারণ মানুষদের মধ্যে করোনা রোগ প্রতিরোধী আর্সেনিক এলবাম, ফেইস-শিল্ড  ও ছিন্নমূল পথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

১৯ অক্টোবর সোমবার সকালে শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)’র সভাপতিত্বে উক্ত প্রোগ্রামের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার তারেক রায়হান, শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজমুল হাসান রিগান, সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন, নাহিদ খান, মাসুম আহমদ, তাজুল ইসলাম সাব্বির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com